প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী’। এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণের সময়ই পরিচালক রাজামৌলি এর তৃতীয় পার্ট নির্মাণের কথাও জানিয়েছিলেন। তবে মুক্তির সাত বছর পর জানা গেল এবার নির্মাণ হচ্ছে বাহুবলী থ্রি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিল সিনেমার প্রযোজক কে ই জ্ঞানভেল রাজা বলেন, ‘বাহুবলী থ্রি নির্মাণের বিষয়টি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। গত সপ্তাহে নির্মাতাদের সঙ্গে আলাপকালে বিষয়টি জেনেছি।’