২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ডিজনি প্রযোজিত স্টার ওয়ার্সের একটি সিনেমা। কিন্তু এবার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি বাতিল করল। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে না ডিজনি প্রযোজিত স্টার ওয়ার্সের অঘোষিত সিনেমা। কারণ সে সময় ‘আইস এজ সিক্স’ আনছে ডিজনি। সিনেমাটি মুক্তি পাবে ওই বছরের ১৮ ডিসেম্বর। মূলত স্টার ওয়ার্সের শিডিউলই দেয়া হয়েছে আইস এজকে। এর আগে একটা সিনেমা অবশ্য মুক্তি পাবে।

মজার ব্যাপার হলো স্টার ওয়ার্সের সিনেমাটি নিয়ে কখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। এক সময় বলা হয়েছিল, শারমিন ওবেইদ-চিনয় এ সিনেমা পরিচালনা করবেন। কিন্তু ২০১৯ সালে ‘স্টার ওয়ার্স: দ্য রাইজ অব দ্য স্কাইওয়াকার’ মুক্তির পর আর কোনো কথা হয়নি সিনেমা নিয়ে। এছাড়া এ বছরের শুরুতে স্টিভেন নাইট জানান, তিনি সিরিজের চিত্রনাট্য লিখবেন না।

স্টার ওয়ার্সের ক্ষেত্রে এমন ঘটনা আগেও ঘটেছে। শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে প্রজেক্ট। এর আগে নির্মাতা পেটি জেনকিনসের হাত ধরে মার্ভেলের প্রযোজক কেভিন ফাইগির প্রযোজনায় স্টার ওয়ার্সের সিনেমা আসার কথা ছিল। কিন্তু বছরের পর বছর কথা হলেও তা আসেনি।

তবে ভক্তদের হতাশ হওয়ার তেমন কোনো কারণ নেই। ২০২৬ সালের মে মাসে আসবে জন ফাভরো পরিচালিত ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’। এছাড়া আরেকটি সিনেমা মুক্তি পাবে ২০২৭ সালের ১৭ ডিসেম্বর। এছাড়া লুকাসফিল্মস আনছে একটি ট্রিলজি।

স্টার ওয়ার্সের নতুন ট্রিলজি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি লুকাস ফিল্মস। কেবল পরিকল্পনা শুরু হয়েছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আছে সিনেমার বিষয়। এ মুহূর্তে তিনি প্যারামাউন্টের ‘দ্য রানিং ম্যান’ নিয়ে ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে, এ সিনেমার কাজ শেষ হতেই স্টার ওয়ার্স নিয়ে কোনো একটা ঘোষণা আসবে তার পক্ষ থেকে, যেখানে বিস্তারিত জানানো হবে।

সূত্র ও ছবি: ভ্যারাইটি