রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ গত বছরের বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা। অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। সম্প্রতি এ নিয়ে অয়ন মুখার্জি বলেন, ‘ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় পর্বের চিত্রনাট্য এখনো লেখা শেষ হয়নি। সিনেমাটা আরো ভালোভাবে দেখাতে আমরা ঠিক করেছি ব্রহ্মাস্ত্র টু ও থ্রির শুটিং একসঙ্গেই করব। ভালো কিছু বানাতে একটু সময় লাগবেই।’
একসঙ্গে হবে ব্রহ্মাস্ত্র টু ও থ্রির শুটিং
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ গত বছরের বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা।










