পিপল ম্যাগাজিনের সেরা পোশাকের সেলিব্রেটিদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী লেডি গাগা। চলতি মাসের ‘রেড কার্পেট স্পেশাল’ সংখ্যায় তাকে ‘দি আইকন’ খেতাব দেয়া হয়। যদিও এর জন্য কোনো রেড কার্পেটে হাঁটতে হয়নি গাগাকে।
বুধবার ঘোষিত এ তালিকায় আরো আছেন ‘ইউফোরিয়া’ তারকা জেন্ডায়া ও অস্কার বিজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস। জেন্ডায়ারের কাট-আউট গাউনের ব্যাপারে পিপল বলেছে, এ বছর তার চেয়েবেশি ‘ওয়াও ফ্যাক্টর’ অন্যদের মধ্যে পাওয়া যায়নি। এদিকে ভায়োলা ডেভিস তার পোশাকে রঙের মাধুর্য ছড়িয়ে এ খেতাব জয় করেন।
তালিকায় আরো আছেন লেসলি ওডম জুনিয়র, অ্যানা টেলর-জয়, মিন্ডি কেলিং, সিনথিয়া অ্যারিভো, ড্যান লেভি, রেজিনা হল এবং সংগীত শিল্পী এইচ ই আর। পুরুষদের ফ্যাশনে পরিবর্তন ও বিভিন্ন রঙের ব্যবহারে ওয়ান নাইট ইন মিয়ামি অভিনেতা লেসলি ওডম জুনিয়রও প্রশংসা কুড়ান। ড্যান লেভি দর্শক জনপ্রিয়তার কারণে সেরা ফ্যাশন আইকন খেতাব জেতেন। শুক্রবার ম্যাগাজিনটি প্রকাশ হলে ঝড় তোলে ফ্যাশন দুনিয়ায়।
সূত্র: রয়টার্স









