দক্ষিণ কোরিয়ার আলোচিত গার্ল-ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। দলগতভাবে অ্যালবাম প্রকাশের পাশাপাশি এককভাবেও অ্যালবাম প্রকাশ করছেন ব্ল্যাকপিংকের সদস্যরা। এ ব্যান্ড দলের অন্যতম সদস্য জিসু এবার হাঁটলেন সে পথে। শুক্রবার প্রকাশ হয়েছে জিসুর প্রথম সোলো অ্যালবাম ‘‌মি’। তার এ অ্যালবাম প্রকাশ হওয়ার আগেই ১৩ লাখের বেশি কপি প্রি-অর্ডার এসেছিল। এটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে ব্ল্যাকপিংকের ইতিহাসে। এরই মধ্যে এ অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।