টু লেসলি সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন আন্দ্রেয়া রাইজেনবরো। কিন্তু প্রশ্ন উঠেছিল তার অভিনয় বা সিনেমাটি অস্কারের উপযোগী কিনা। এ নিয়ে পুনর্নিরীক্ষার পর কমিটি জানায়, তারা রাইজেনবরোর মনোনয়ন বাতিল করছে না। আন্দ্রেয়ার মনোনয়ন নিয়ে কমিটি একটি বৈঠক করেছে এবং তারা নিশ্চিত হয়েছেন আন্দ্রেয়ার দিক থেকে একাডেমির নিয়মের কোনো লঙ্ঘন হয়নি। তাই তিনি সেরা অভিনেত্রীর তালিকায়ই থাকছেন।