জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এ বছরের সেরা করদাতাদের নাম ঘোষিত হয়েছে। এর মধ্যে রয়েছেন বিনোদন জগতের ছয় তারকা। ‘গায়ক ও গায়িকা’ শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। অভিনেতা ও অভিনেত্রী শাখায় সেরা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। সেরা করদাতা হওয়ায় তারা রাষ্ট্রীয় বেশকিছু সুবিধা পাবেন।