গত বছর নভেম্বরে মুক্তির কথা ছিল সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা শকুন্তলমের। থ্রিডি ভার্সনও যুক্ত করার কারণে পিছিয়েছে সিনেমার মুক্তি। গতকাল একটি পোস্টার প্রকাশ করে জানানো হয়, সিনেমাটি মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি।

সামান্থা নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। ভারতীয় পুরাণে থাকা শকুন্তলার গল্প নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন গুণশেখর। এতে দুশ্মন্ত চরিত্রে অভিনয় করেছেন দেব মোহন।