অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চঞ্চল চৌধুরী অভিনীত এ সিনেমা দর্শকের মন জয় করে নিয়েছিল। এবার ওটিটিতে দেখা যাবে আয়নাবাজি। অমিতাভ রেজা চৌধুরী জানান, ৮ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে আয়নাবাজির স্ট্রিমিং হবে। চঞ্চল চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেন মাসুমা নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেন প্রমুখ।