বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকীকে বিশ্বের সেরা অভিনেতাদের একজন বলে উল্লেখ করেছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস ২০২১ সালের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নওয়াজ। সুধীর মিশ্র পরিচালিত সিরিয়াস মেন সিরিজের জন্য তিনি অভিনেতাদের সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজউদ্দিনের ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘অভিনন্দন স্যার। আপনি নিশ্চিতভাবেই বিশ্বের সেরা অভিনেতাদের একজন।’
এরপর কঙ্গনা পৃথিবীর একটি ইমোজিও যোগ করেন।
এদিকে এমিতে মনোনয়ন পাওয়ার পর নওয়াজউদ্দিনও ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘ওয়াও অবিশ্বাস্য!!! সিরিয়াস
মেন আমাকে এ সম্মানজক মনোনয়ন এনে দিয়েছে। ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এ সেরা ক্যাটাগরির টিমকে অভিনন্দন।’
এক বিবৃতিতে এ অভিনেতা আরো বলেন, সুধীরের সঙ্গে কাজ ও আয়ান মনির চরিত্রটি করা ছিল আমার জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার। এ সিনেমায় আমাদের আপ্রাণ প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম সার্থক হয়েছে এমিতে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে। একটি অর্থপূর্ণ গল্পে কাজ করা ও সেটা বৈশ্বিক স্বীকৃতি পাওয়ায় আমি গর্বিত। নেটফ্লিক্সকে ধন্যবাদ।
সিরিয়াস মেন সুধীর মিশ্র পরিচালিত একটি হিন্দি ভাষার স্যাটায়ারিক্যাল ড্রামা সিরিজ। ছবিটি মনু জোসেফের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকী প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
নওয়াজউদ্দিন সিদ্দিকীর এমি সংযোগ অবশ্য নতুন না। এর আগে তার দুটি সিরিজ ম্যাক মাফিয়া এবং সিকরেট গেমস এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পায়। যার মধ্যে ম্যাক মাফিয়া সেরার পুরস্কার জেতে।
সূত্র: ডিএনএ









