কান চলচ্চিত্র উৎসবে যুক্ত হচ্ছেন আনুশকা শর্মা। কিছুদিনের মধ্যে ফ্রেঞ্চ রিভিয়েরার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। ‘ওমেন ইন সিনেমা’ নিয়ে একটি ইভেন্টে অংশ নেবেন আনুশকা। তার সঙ্গে থাকবেন কেট উইন্সলেট। ভারতে ফরাসি দূত ইমানুয়েল লেনাইন আনুশকার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তিনি আনুশকা ও বিরাটের সঙ্গে দেখা করেছেন। টুইটারে খবরটি শেয়ার করে ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘কানে চলচ্চিত্র উৎসবে অনুশকার যাত্রা নিয়েও আলোচনা হয়েছে।’
কান উৎসবে অভিষেক হচ্ছে আনুশকার
কান চলচ্চিত্র উৎসবে যুক্ত হচ্ছেন আনুশকা শর্মা। কিছুদিনের মধ্যে ফ্রেঞ্চ রিভিয়েরার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।










