মুন্না ভাই ও সার্কিট চরিত্রে সঞ্জয় দত্ত-আরশাদ ওয়ার্সি জুটিকে দর্শকরা ভুলতে পারবে না। কিন্তু বহুদিন হলো একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার ফিরছেন তারা। তবে পুরনো জুটিতে নয়, নতুন করে। গতকাল সঞ্জয় দত্ত আসন্ন একটি সিনেমার পোস্টার শেয়ার করেছেন। সেখানে সঞ্জয় ও আরশাদকে কয়েদির পোশাকে দেখা যায়। সিদ্ধান্ত সচদেব পরিচালিত সিনেমাটির প্রযোজক সঞ্জয় দত্ত। নাম ঠিক করা না হলেও পোস্টার জানাচ্ছে, সিনেমাটি এ বছরই মুক্তি পাবে।