বিশ্বব্যাপী ২০০ কোটি ডলার আয় করে একাধিক
রেকর্ড এখন ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর ঝুলিতে। আন্তর্জাতিক স্তরেও গড়েছে
বেশকিছু মাইলফলক। আজ বৃহস্পতিবারের (২৬ জানুয়ারি) হিসেবে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ
আয়কারী বিদেশী চলচ্চিত্রে পরিণত হয়েছে৷
আরেক হিসাব বলছে, এরই মধ্যে সিনেমাটির ১ কোটি
টিকিট বিক্রি হয়েছে। যা দেশটির এক-পঞ্চমাংশ জনসংখ্যার সমান।
দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, জেমস ক্যামেরনের
২০০৯ সালের সাই-ফাই সিক্যুয়েলটি ১৪ ডিসেম্বর থেকে এশিয়ার এই বাজারে ১২ কোটি ৮৫ লাখ
ওন বা ১০ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে।
টিকিট বিক্রির এর আগের রেকর্ডটিও ‘অ্যাভাটার’-এর।
১৩ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটির টিকিট বিক্রি হয় ১২ কোটি ৮৪ লাখ ওনের। তবে ১ কোটি
৩৬ লাখ দর্শকের কারণে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা বিদেশী সিনেমা।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার স্থানীয় ইন্ডাস্ট্রির
সঙ্গে মিলিত হিসেবে ‘অ্যাভাটার টু’ সর্বোচ্চ আয় করা মুভির তালিকায় চতুর্থ।
৫ কোটি ১৭ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ কোরিয়ায়
গত ২৪ জানুয়ারি পর্যন্ত জেমস ক্যামেরনের সর্বশেষ সিনেমাটি ১ কোটি দর্শক দেখেছে।










