বেশ বিরতির পর সিনেমার জন্য গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তরুণদের সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং ভীষণ আনন্দ দিয়েছে তাকে। ‘অন্তর্বর্তী’ নামে এক সিনেমায় শোনা যাবে ফাহমিদার গাওয়া নতুন গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারও সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এসএম কাইয়ুম।