শাহরুখ খানকে পশ্চিমা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পাওলো কোয়েলহো। একটি টুইটে তিনি শাহরুখকে অসাধারণ অভিনেতা বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বাদশাহ, কিংবদন্তি, বন্ধু তবে সবার ওপরে একজন অসাধারণ অভিনেতা। পশ্চিমে যারা এখনো শাহরুখ খানকে চেনে না তাদের ‘‌মাই নেম ইজ খান’ দেখার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের এ লেখক। রি-টুইটে কোয়েলহোর সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ দেয়ার পাশাপাশি তার সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ।