এইচবিও ম্যাক্সে দেখানোর কথা ছিল ব্যাটম্যান: কেপড ক্রুসেডার। তবে এখন তা চলে গেল অ্যামাজন প্রাইমে। সিরিজের দুটি সিজন স্ট্রিম করবে অ্যামাজন প্রাইম। এ সিরিজ দর্শককে নিয়ে যাবে নব্বইয়ের দশকের ব্যাটম্যানের কাছে। এছাড়া এ সিরিজের মাধ্যমে একত্র হচ্ছেন জেজে আব্রামস ও ম্যাট রিভস। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, গথাম সিটির ব্যাটম্যানকে ফিরিয়ে আনতে পেরে আমরা উচ্ছ্বসিত। তবে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়ায় মুক্তির তারিখ জানানো হয়নি।