নির্মাতা শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’ জিতে নিয়েছে বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন (বিএফডিএ) অ্যাওয়ার্ড। ২০২৩ সালের শ্রেষ্ঠ ওয়েব ফিল্মে ভূষিত হয়েছে বিঞ্জ অরিজিনাল এ সিনেমা। পাশাপাশি শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড জিতেছেন শিহাব শাহীন। 

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ‘বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২-২৩’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

বিঞ্জের হেড অব কনটেন্ট উম্মে খাইরুন ইসলাম (সুইজী) বলেন, ‘কনটেন্টপ্রেমীদের জন্য শিহাব শাহীনের অ্যাওয়ার্ডজয়ী এ ফিল্ম আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এ অনবদ্য অর্জন তার ব্যতিক্রমী মেধা ও প্রয়াসের বহিঃপ্রকাশ।’  

দর্শকের সঙ্গে এ আনন্দ ভাগাভাগির জন্য বিঞ্জ প্রথমবারের মতো ১৫ মে থেকে বিঞ্জের ইউটিউব ও ফেসবুকে দর্শকদের জন্য ওয়েব ফিল্মটি স্ট্রিম করার সুযোগ দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে।