আসছে কপিল শর্মার শোর অষ্টম এপিসোড। এতে যুক্ত হয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র অষ্টম পর্বের ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানেই শিরানকে দেখা যায়। সুনীল গ্রোভার বা অন্য কেউ শিরান সাজেননি। সত্যিকার শিরানই থাকছেন শোয়ে। এড শিরানের ভারত সফরের সময় এটি রেকর্ড করা হয়েছিল। আশা করা যায়, এ এপিসোডের মধ্য দিয়ে কপিলের শোর দর্শক আবার বাড়বে।