জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

বেলা দুইটা থেকে শুরু হবে এ আয়োজন। এবারের উৎসবে গেরিলা, শ্যামল ছায়া, মেঘের পরে মেঘ ও চিরঞ্জীব মুজিব-এ চারটি সিনেমা প্রদর্শিত হবে।  

বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।