পলিন কাউসারের কথা ও সুরে সঙ্গীতশিল্পী সুকন্যা মজুমদার ঘোষ আসছেন তার নতুন গান"মাছ ফড়িং নিয়ে। গত সপ্তাহে গানের রেকর্ড সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে সুকন্যা মজুমদার বলেন,"মাছ ফড়িং খুবই সুন্দর, মিষ্টি আর বেশ অন্যরকম একটি গান হয়েছে, যার লিরিক্যাল প্ল্যান ও টিউন সবই পলিনের করা। এখন যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ পেলেই সব কষ্ট সার্থক। গানটি সকলের ভালো লাগবে এ আশাই রাখি।"

সঙ্গীত পরিচালক রাজন সাহা গানটির সঙ্গীতায়োজন করেছেন। মাছ ফড়িং গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আশা করছেন তিনি।

পলিন কাউসার বলেন,"মাছ ফড়িং"সুকন্যাদি তার সহজাত কণ্ঠে গেয়েছেন যা নিয়ে কোনো কথা বলার নেই। গানটিকে আরো মসৃণভাবে সাজিয়েছেন রাজন দা। মুক্তি পাওয়ার পর গানের পরবর্তী প্রভাব বোঝা যাবে। আপাতত অপেক্ষা করছি কী হয় বোঝার জন্য।

মাছ ফড়িং"গানের চিত্রনাট্য ও পরিচালনার কাজ পলিন নিজেই করবেন।