স্নো-প্লাও দুর্ঘটনার পর জেরেমি রেনার সামনে আসেননি। ভয়াবহ এ দুর্ঘটনায় রীতিমতো প্রাণ সংশয় হয়েছিল তার। তবে বছরখানেক সময় নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। দুয়েকটা অনুষ্ঠানেও গেছেন। এর মধ্যে গতকাল উপস্থিত হয়েছিলেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে। মার্ভেলের হকআই সেখানে একটি পুরস্কার তুলে দেন বিজেতার হাতে। পাশাপাশি জানান, তিনি প্রায় ৯০ শতাংশ সুস্থ হয়েছেন বলে মনে করেন। জেরেমি বলেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে।’