টপ গান ম্যাভেরিক বক্স অফিসকে দিয়েছিল বড় অঙ্কের ব্যবসা। কিন্তু এবার সে সিনেমাকে ছাড়িয়ে গেল জেমস ক্যামেরনের অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার। সিনেমাটি বক্স অফিসে মোট আয় করেছে ১৫১ কোটি ডলার। এর মধ্যে ৭৭ কোটিই আমেরিকার বাইরে থেকে এসেছে। অন্যদিকে, টপ গান ম্যাভেরিকের আয় ১৪৮ কোটি ডলারের কিছু বেশি। সে হিসেবে বলাই যায়, ২০২২ সালের বক্স অফিস সেরা সিনেমা দ্য ওয়ে অব ওয়াটার।