মুক্তির দুই সপ্তাহ পার করল পাঠান। হলগুলোয় এখনো দর্শকের আনাগোনা আশানুরূপ। এরই মধ্যে পাঠান ভেঙেছে কেজিএফ টু সিনেমার আয়ের রেকর্ড। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বলিউডে আর কোনো বড় সিনেমা মুক্তি পাচ্ছে না। ফলে পাঠানের আয় আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ভারতে এটি আয় করেছে ৪৩৮ দশমিক ৫ কোটি রুপি। দর্শক আগমন অব্যাহত থাকলে বাহুবলী টুয়ের (হিন্দি ভার্সন) আয় করা ৫১০ দশমিক ৯৯ কোটি রুপির রেকর্ড অচিরেই ভাঙবে পাঠান।
বাহুবলীকে টপকানোর অপেক্ষায় পাঠান
মুক্তির দুই সপ্তাহ পার করল পাঠান। হলগুলোয় এখনো দর্শকের আনাগোনা আশানুরূপ। এরই মধ্যে পাঠান ভেঙেছে কেজিএফ টু সিনেমার আয়ের রেকর্ড।









