২০০২ সালে মুক্তি পেয়েছিল ব্রিটনি স্পিয়ার্স অভিনীত সিনেমা ‘ক্রসরোডস’। খুব একটা ভালো ব্যবসা করেনি সিনেমাটি। ২২ বছর পর এটি নেটফ্লিক্সে আনা হচ্ছে। এ নিয়ে নেটফ্লিক্স লিখেছে, ‘ব্রিটনি স্পিয়ার্সের সিনেমাটি প্রথমবারের মতো আনা হচ্ছে স্ট্রিমিং প্লাটফর্মে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে দর্শকরা সিনেমাটি দেখতে পারবে।’ নেটফ্লিক্স আরো জানিয়েছে, সিনেমাটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্ট্রিম হবে। এ সিনেমায় ব্রিটনির একটি গানও আছে।
ওটিটিতে আসছে ব্রিটনির ‘ক্রসরোডস’
২০০২ সালে মুক্তি পেয়েছিল ব্রিটনি স্পিয়ার্স অভিনীত সিনেমা ‘ক্রসরোডস’। খুব একটা ভালো ব্যবসা করেনি সিনেমাটি।










