দেশের চায়ের ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি তাদের ‘এক কাপে কাঁপিয়ে দিন’ বার্তা সামনে রেখে নিয়ে আসছে নতুন আয়োজন। ফ্রেশ প্রিমিয়াম টির মিউজিক্যাল প্লাটফর্ম ‘ফ্রেশ সাউন্ড’। এ প্লাটফর্ম থেকে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু হতে যাচ্ছে আগামীকাল এবং তা হবে চট্টগ্রাম থেকে শিল্পী তাহসানের সঙ্গে। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনের সঙ্গে তাহসান পূর্ণ করতে যাচ্ছেন তার সংগীতজীবনের ২০ বছর।
ফ্রেশ সাউন্ডের এ কনসার্টে তাহসান গাইবেন তার বিখ্যাত সব গান। প্রায় দুই বছর ধরে তিনি ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে আছেন, কাজ করেছেন বিজ্ঞাপনে, ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে রিলিজ হয়েছে তার গান ‘সেই তুমি কে?’। কনসার্টের চমক হিসেবে ফেসবুকে সেই তুমি কে? গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার।









