টাইম ম্যাগাজিনের পাঠক ভোট টাইম হোন্ড্রেডের শীর্ষে আছেন শাহরুখ খান। ম্যাগাজিনটি প্রতি বছরই জরিপ চালায় আর সে জরিপে প্রভাবশালী মানুষের তালিকায় এবার শাহরুখ প্রথম হলেন। তাদের দেয়া তথ্য অনুসারে, এবার ১২ লাখ ভোট পড়েছে। এর মধ্যে ৪ শতাংশ পেয়েছেন শাহরুখ খান। দ্বিতীয় অবস্থানে আছেন এক ইরানি নারী, যিনি সাম্প্রতিক অ্যাকটিভিস্ট ও মুভমেন্টে অগ্রণী ছিলেন। ২০২০ সালের অতিমারীর সময় স্বাস্থ্য খাতে কাজ করা কর্মীরা আছেন তৃতীয় অবস্থানে।