রকি ,প্রিডটের ও হ্যাপি গিলমোর খ্যাত জনপ্রিয় অভিনেতা-পরিচালক কার্ল ওয়েদারস আর নেই। ঘুমের মধ্যে তার ‍মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শনিবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কার্ল ওয়েদার্স ১৯৪৮ সালে নিউ অরলিন্সে জন্মগ্রহণ করেন। লুইজিয়ানায় দিনমজুর বাবার ঘরে জন্ম নেয়া ওয়েদার্স একজন ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও একটা সময় পর নাম লেখান অভিনয়ের খাতায়।

তবে কার্ল ওয়েদারসের জীবনে সফলতা অর্জনের পথ মসৃণ ছিল না। অর্থের অভাবে পড়াশোনা যখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল ওয়েদার্সেরে তখনই একজন অ্যাথলেট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারার কারণে ভাগ্য সুপ্রসন্ন হয় তার। খেলোয়াড় কোটায় সেন্ট অগাস্টিন হাই স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পান। হাই স্কুল জীবনে একাধারে বক্সিং, ফুটবল, রেসলিং, জুডো সহ প্রায় সব খেলায়ই নিজের দক্ষতা দেখান ওয়েদার্স। তবে কলেজে ভর্তি হয়ে পুরোপুরি মনোনিবেশ করেন ফুটবলে।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সে সময় পেশাদার ফুটবলার হিসেবে নাম লেখান কার্ল ওয়েদারস। ১৯৭০ সালে অকল্যান্ড রেইডারের এজন ফ্রি এজেন্ট হিসেবে সাতটি খেলায় অংশ নেন তিনি। ওয়েদারসের হাত ধরেই ওয়েস্ট শিরোপা জেতে তারা। পরবর্তীতে১৯৭৩ সাল পর্যন্ত বিসি লায়েন্সের হয়ে খেলেন তিনি।

কার্ল ওয়েদারস নাট্যতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন সময়ে ওয়েদারস যেমন ফুটবল খেলে অর্থ উপার্জনের চেষ্টা করেছে তেমনি তখন থেকেই নাটক-সিনেমায় একজন অতিরিক্ত শিল্পী হিসেবে টুকটাক কাজ করেছেন তিনি।

১৯৭৫ সালে আর্থার মার্কসের বাকটাউন এবং ফ্রাইডে ফস্টার এর মাধ্যমে গুরত্বপূর্ণ চরিত্রে আবির্ভাব ঘটে কার্ল ওয়েদারসের।৫০ বছরেরও বেশি হলিউড ক্যরিয়ারে ৭৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন কার্ল ওয়েদারস। এর মধ্যে রয়েছে রকি সিরিজের চারটি চলচ্চিত্র, প্রিডেটর, হ্যাপি গিলমোরের মতো অসংখ্য জনপ্রিয়। কমেডি, অ্যাকশনসহ প্রায় সব জনরার নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কার্ল ওয়েদারসকে দেখা গেছে মাইকেল জ্যাকসনের “লাইবেরিয়ান গার্ল’ এর মিউজিক ভিডিওতেও।

দ্য ম্যান্ডালোরিয়ান-এ তার ভূমিকার জন্য ২০২১ সালে সকার্ল ওয়েদারস এমি এওয়ার্ডের জন্য মনোনীত হন।

পরিচালক হিসেবেও নিজরে দক্ষতা দেখিয়েছেন ওয়েদারস। তিনি স্টার ওয়ার্স সিরিজের দুটি পর্ব পরিচালনা করেছিলেন। পরিচালনা করেছিলেন শিকাগো মেড এর কয়েকটি পর্ব।এর পাশাপাশি জনপ্রিয় সিরিজ ল এন্ড অর্ডারের কিছু পর্বের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ওয়েদারস।