দর্শকের অপেক্ষা ছিল ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি নিয়ে। আশফাক নিপুণ পরিচালিত মহানগর ২ মুক্তি পেতে যাচ্ছে ২০ এপ্রিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সিরিজ দিয়ে দুই বছর পর ওসি হারুন হয়ে আবারো পর্দায় ফিরছেন মোশাররফ করিম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর টিজার। এটাই মহানগর ওয়েব সিরিজের শেষ কিস্তি। ২০২১ সালে রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হয়েছিল মহানগরের প্রথম পর্ব।