অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।