অভিনেতা অ্যান্থনি হপকিন্সের বয়স এখন ৮৬ বছর। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। সে অভিজ্ঞতা ও জীবনের অন্যান্য গল্প এবার জানাবেন তিনি। সম্প্রতি এ অভিনেতা জানিয়েছেন তিনি একটি আত্মজীবনী লিখছেন। পিপল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একটি আত্মজীবনী লিখছি এবং প্রক্রিয়াটা অদ্ভূত। আমি জানি আমার মাথায় অভিনয়ের নানা বিষয় ঘোরে। তবে আমার স্মৃতিশক্তি বেশ ভালো।’