সম্প্রতি সিনেমাটির বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশ পেয়েছে, যা এরই মধ্যেই দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছে।

টিজারে দেখা গেছে ধর্মা প্রডাকশনের স্বকীয় রঙিন আবহ। টিজারটিতে দেখা গেছে, ঝলমলে নাচ-গান, প্রাণবন্ত রোমান্স, জমজমাট নাটক আর উৎসবমুখর আবহ। বরুণ-জাহ্নবীর রসায়নের পাশাপাশি সান্যা মালহোত্রা ও রোহিত সরাফের উপস্থিতি সিনেমাটিতে বাড়তি আকর্ষণ যোগ করেছে।

আসন্ন ২ অক্টোবর দশেরার উৎসবেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এর মাধ্যমে পরিচালক শশাঙ্ক খৈতান ও বরুণ ধাওয়ান জুটি বাঁধলেন তৃতীয়বারের মতো। এর আগে তাদের দুটি সিনেমা—‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ (২০১৪) ও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ (২০১৭) বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। ফলে নতুন এ সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশা আকাশচুম্বী।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ভক্তরা একে বলছেন ‘ধর্মা ম্যাজিকের প্রত্যাবর্তন’। অনেকে মনে করছেন, এটি হতে যাচ্ছে এমন এক উৎসবমুখর বিনোদন, যা পরিবার-পরিজন নিয়ে হলে বসে উপভোগ করা যাবে।

সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্বা মেহতা ও শশাঙ্ক খৈতান। ধর্মা প্রডাকশনস ও মেন্টর ডিসাইপল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমা ভারতীয় সিনেমার ঐতিহ্যবাহী জমকালো গল্প বলার ধারা নতুনভাবে ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, সানি সংস্কারি কি তুলসি কুমারি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং রোমান্স, হাস্যরস, নাটক আর উৎসবের আবহ মিলিয়ে একেবারে পূর্ণাঙ্গ ব্লকবাস্টার হয়ে উঠতে চলেছে।

সূত্র: বলিউড হাঙ্গামা