২০২২ সালের একাডেমি অ্যাওয়ার্ডসের চড়কাণ্ডের কথা কেউ ভোলেননি। তবে এ নিয়ে পরে খুব একটা মন্তব্যও করেননি আক্রান্ত ক্রিস রক। বরং উইল স্মিথের চড়ের জবাবে তার প্রতিক্রিয়া প্রশংসিত হয়েছিল। সম্প্রতি নেটফ্লিক্সের একটি লাইভ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বললেন। খবর বিবিসি।

উইল স্মিথের থাপ্পড় সম্পর্কে পরিস্কারভাবে জানান, তিনি আঘাত পেয়েছেন।

ক্রিস রক বলেন, লোকে বলে, ‘শব্দগুলো আঘাত করেছে’। কিন্তু যিনি শব্দের আঘাতের কথা বলেন তিনি কখনো মুখে আঘাতটা পাননি।

অস্কারে সেইবার উপস্থাপনা করছিলেন এই কমেডিয়ান। একপর্যায়ে জাডা পিঙ্কিট স্মিথের চুল নিয়ে মন্তব্য, বিরল একটি রোগের কারণে এই অভিনেত্রী চুলে সমস্যা হয়েছিল। বিষয়টি মানতে পারেননি স্বামী উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে চড় মেরে বসেন তিনি।

এর কিছুক্ষণ পরই সেরা অভিনেতার অস্কার গ্রহণ করেন উইল। কিন্তু ঘটনা গড়িয়েছিল বহুদূর। তাকে ১০ বছরের জন্য অস্কার কর্তৃপক্ষের অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে।

ওই ঘটনার পর ক্রিস রকের প্রতিক্রিয়া ছিল মার্জিত। রাতারাতি তার শোয়ের টিকিটের দামও বেড়ে যায়।

‘ক্রিস রক: সিলেকটিভ আউটরেজ’ অনুষ্ঠানে ক্রিস রক সংস্কৃতি, মেগান মার্কেল ও আমেরিকান রাজনীতিসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। সঙ্গে জানান, কাউকে আঘাত করার চেষ্টা তার নেই।