তেত্রিশ বছরের ক্যারিয়ার তার। এই প্রথম পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান।
আজ দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন শাহরুখ খান।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আরো পুরস্কৃত হলেন রাণী মুখার্জি, বিক্রান্ত ম্যাসি, বিধু বিনোদ চোপড়া, করণ জোহর প্রমুখ। এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মোহনলাল।










