জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আরিয়া’। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা সেন। ৯ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে আরিয়া ওয়েব সিরিজের সিজন থ্রি। দুর্দান্ত অভিনয়ের জন্য এবারের সিজনেও প্রশংসা পাচ্ছেন সুস্মিতা। রাম মাধবনী পরিচালিত এ ক্রাইম থ্রিলারে আরো অভিনয় করেছেন গীতাঞ্জলি কুলকার্নি ও মায়া সারাসহ অনেকে।