লোকসংগীতের ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। এ সংগীত বাঙালি জাতির ঐতিহ্য।

বাংলার লোকসংগীতকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। ধারাবাহিকভাবে পাঁচ বছরের পরিক্রমায় সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। ফোকফেস্ট নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সান ফাউন্ডেশনের আলোচনা শুরু হয়েছে। শিল্পী বাছাই প্রক্রিয়াও চলছে। আগামী নভেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে ফোকফেস্ট।

আগের মতো এবারো আর্মি স্টেডিয়ামেই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা।