অ্যানিমেলের সাফল্যের পর কথা উঠেছিল রাশমিকার পারিশ্রমিক নিয়ে। কিছুদিন আগে একটি সংবাদমাধ্যম জানায় রাশমিকা অ্যানিমেলের সাফল্যের পর পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। নিজের এক্স হ্যান্ডলে এবার রাশমিকা স্বভাবসুলভ জবাব দিলেন। তিনি লিখেছেন, ‘এরা কার কাছ থেকে শোনে এসব লিখেছে জানি না। তবে দেখে মনে হচ্ছে বিষয়টা বিবেচনা করতে হবে। প্রযোজকরা অতিরিক্ত পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে বলল, মিডিয়া থেকে জেনেছি এটাই আমার পারিশ্রমিক।’ ছবি রাশমিকার ফেসবুক