আজ থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব। বিকাল ৫টায় এ আয়োজনের উদ্বোধন হবে শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচায়। উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। একযোগে ৬৪ জেলায়ই পিঠা উৎসবের আয়োজন করেছে একাডেমি। জেলা পর্যায়ের উৎসব ৩১ জানুয়ারি থেকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।