কোয়েন্টিন টারান্টিনো তার দশম ফিচার ফিল্ম নির্মাণ করছেন। ‘দ্য মুভি ক্রিটিক’ নামের এ সিনেমায় ব্র্যাড পিটের অভিনয় করার কথা শোনা যাচ্ছে। ১৯৭০-এর দশকের এক সিনেমা সমালোচকের বাস্তব জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন টারান্টিনো। সিনেমায় পিটের থাকার সম্ভাবনা আছে বলে হলিউডের বেশকিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে ব্র্যাড অভিনয় করেছেন টারান্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ও ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে। ছবি এন্টারটেইনমেন্ট উইকলি