টিভিএফের ব্যানারে এসেছিল ওয়েব সিরিজ ‘‌পঞ্চায়েত’। দর্শকের কাছে সিরিজটি এত জনপ্রিয় হয়েছিল যে কভিডের মধ্যেই তা কিংবদন্তির পর্যায়ে চলে যায়। এরপর এসেছিল সিরিজের দ্বিতীয় সিজন। কিন্তু তারপর দীর্ঘ নীরবতা। গতকাল প্রকাশ হয়েছে তৃতীয় সিজনের ফার্স্ট লুক। এছাড়া সেট থেকে আরো একটি ছবি প্রকাশ করা হয়।

প্রাইমের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবিগুলো পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা জানি যে অপেক্ষা অনেক সময়ই অসহনীয়। তাই আপনাদের জন্য সেট থেকে...’ এ কথা লিখলেও সিরিজের তৃতীয় সিজন কবে মুক্তি পাবে তা নিয়ে কিছু বলা হয়নি।