চলে গেলেন ‘হ্যারি পটার’ ও ‘স্টার ওয়ার্স’ সিরিজের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) ভোর ৩টা ৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৬ বছর বয়সী অভিনেতা। খবর দ্য গার্ডিয়ান।
এর আগে গত ১৬ মার্চ বিকালে উত্তর লন্ডনের কিংস ক্রস রেল স্টেশনে এই অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ৩টা ৪৯ মিনিটে পল গ্র্যান্টকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর কারণ এখনো জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
মেয়ে সোফিয়া জেইন গ্র্যান্ট স্কাই নিউজকে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা হৃদয় ভেঙে গেছে... কোনো মেয়েই তার বাবা চলে যাওয়ার খবর মেনে নিতে পারে না। তিনি দ্রুতই চলে গেলেন।’
ডেইলি মেইল জানিয়েছে, পলের শারীরিক উচ্চতা ছিল ৪ ফুট ৪ ইঞ্চি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। সব মিলিয়ে শেষের দিকে অর্থকষ্টেও ভুগেছেন জনপ্রিয় এই অভিনেতা।
‘হ্যারি পটার’ সিরিজে গবলিন চরিত্রে অভিনয় করেছেন পল গ্র্যান্ট। ‘স্টার ওয়ার্স’-এর ইয়োক চরিত্রটি এনে দিয়েছিল দারুণ জনপ্রিয়তা। এছাড়া টম ত্রুজের সঙ্গে দেখা গিয়েছিল ‘লিজেন্ড’ ছবিতে।










