নতুন ছবি ভূত পুলিশের মুক্তি আসন্ন। এ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। এরই মধ্যে নিত্যনতুন সাজে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। প্রায় প্রতিদিনই নতুন নতুন সাজে ছবি শেয়ার করছেন ইনস্টাগ্রামে। এবার অভিজাত বেনারসি শাড়ি পরিহিত ছবি শেয়ার করেছেন ভক্তদের জন্য।

ইয়ামি গৌতম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বাঙালি মেয়ের চরিত্রেই। আয়ুষ্মান খুরানার সঙ্গে ভিকি ডোনার ছবি দিয়ে বলিউডে যাত্রা তার। শাড়িপ্রীতি তার সবসময়েরই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাঙালির প্রিয় বেনারসি শাড়ি পরে ছবি শেয়ার করলেন ইয়ামি।

ইনস্টাগ্রামে বেনারসি শাড়িতে সেজে একাধিক ছবি শেয়ার করেছেন ইয়ামি। খুব বেশি মেকআপ নেননি। হালকা রঙা লিপস্টিক, চিরাচরিত খোঁপা ও তার সঙ্গে মানানসই স্বর্ণের গহনা। এ শাড়িতে সহজাত সৌন্দর্যে আর স্বল্প মেকআপে অবিশ্বাস্য সুন্দর লাগছে ইয়ামিকে। শাড়িটি দামি হলেও সবকিছুতে তিনি বাঙালির ঐতিহ্য ধারণ করেছেন।

ইয়ামি গৌতমের সবকিছুতেই চমক। ভক্তদের চমকে দিয়ে গত ৪ জুন বলিউড পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি গৌতম। সে হিসেবে তিনি এখন একেবারেই নববধূ। তাই বেনারসি ও স্বর্ণের গহনায় সেজে নতুন বউদের জন্য দারুণ সব আলোকচিত্র শেয়ার করেন এ অভিনেত্রী।

বেনারসির সঙ্গে তিনি মিক্স ও ম্যাচ করে পরেছেন সবুজ ফুলহাতা ব্লাউজ। সামনের শারদীয়ায় বাঙালি নববধূ বা নারীরা সহজেই ইয়ামির এ লুক আপন করে নিতে পারেন। জানা গেছে, ‘একায়া বেনারস’-এর ডিজাইন করা এ বেনারসি শাড়ির দাম ১ লাখ ৬২ হাজার ৫০০ রুপি।

ম্যাজেন্টা রঙের এ বেনারসি সিল্কের ওপরে জরির কাজে তৈরি। তাতে বড় বড় ফুলের মোটিফ রয়েছে, আর সোনালি রঙা পাড়। ঐতিহ্যবাহী জামদানি শিল্প থেকে অনুপ্রাণিত হয়েই এটি তৈরি করেছেন ডিজাইনার।

 

সূত্র: বলিউড হাঙ্গামা