দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে তিনি অনেকদিন ধরে আলোচনায় নেই। সেখান থেকেই একটি গুঞ্জন উঠেছে যে কাজল আগারওয়াল মারা গেছেন। বলা হয়েছে একটা দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

এই গুঞ্জন মিথ্যা বলে নিজেই জানালেন কাজল আগারওয়াল। ইনস্টাগ্রামে তিনি এ নিয়ে একটি স্টোরি দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘কিছু ভিত্তিহীন গুজব আমার নজরে এসেছে। বলা হচ্ছে একটি দুর্ঘটনায় আমি মারা গেছি। কিন্তু গুঞ্জনগুলো পুরোপুরি অসত্য।’

kajal

কাজল আগারওয়ালের ইনস্টাগ্রাম স্টোরি

তিনি নিজের সুস্থতা নিশ্চিত করে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি। আপনাদের সবাইকে আমি নিশ্চিত করছি যে আমি সুস্থ ও ভালো আছি। আপনাদের অনুরোধ করছি এই ধরণের কোনো অসত্য তথ্য বিশ্বাস করা ও ছড়ানো থেকে বিরত থাকবেন।’