জেনেলিয়া দেশমুখ বেশ কিছুদিন অভিনয় করেননি। এ নিয়ে উঠেছিল নানা ধরনের কথা। বলা হচ্ছিল, জেনেলিয়া বিরতি নিয়েছেন রিতেশের কথায়। কিন্তু জেনেলিয়া সম্প্রতি নিজেই জানালেন যে বিরতির কারণ তার নিজস্ব। রিতেশ দেশমুখ কখনো তাকে সিনেমা থেকে সরে দাঁড়ানো বা বিরতি নিতে বলেননি।
সম্প্রতি বলিউড বাবলের সঙ্গে কথা বলেছেন জেনেলিয়া। তিনি বলেন, ‘আমি নিশ্চিত লোকের মাথায় নানা ধরনের কথা ঘোরে। তবে আমি তাদের উদ্দেশে বলতে চাই, সিদ্ধান্তটি পুরোপুরি আমার নিজের ছিল।’ নানা সময় জেনেলিয়া সরাসরিও এ প্রশ্ন শুনেছেন। তিনি কখনো জবাব দিয়েছেন আবার কখনো দেননি। এবার তিনি বললেন, ‘আমি নানা সময়ই এ প্রশ্নের সম্মুখীন হই। আসলে আমি কাজ করতে চাই, কিন্তু আগের মতো সময় হয় না। আর আমি মনে করি, সন্তানদের দেখাশোনাও আমার কাজের অংশ।’
জেনেলিয়া ও রিতেশের সংসার বলিউডের অন্যতম সুখী সংসার।
সূত্র: হিন্দুস্তান টাইমস










