ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যাল ৫২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। এবার এ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ এবং ঋতু সাত্তারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শবনম’। নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ পেট কাটা ষ’র সিনেমা সংস্করণের আন্তর্জাতিক প্রিমিয়ার হবে এ চলচ্চিত্র উৎসবে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নুহাশ ও ঋতু সাত্তার।
‘পেট কাটা ষ’ ও ‘শবনম’ যাচ্ছে রটারড্যামে
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যাল ৫২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি।









