‘বিশ্বরঙ’ ক্রেতাদের উৎসব আনন্দে অনন্য মাত্রা যোগ করার প্রয়াসে প্রতিবারের মতো এবারো নতুনত্ব ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ উৎসবের রঙে বাড়তি মাত্রা যোগ করতে পোশাকের ভুমিকা অনস্বীকার্য। বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যবহার করে বিশ্বরঙ এ ঈদ-উল-ফিতরের পোশাকে ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক উপস্থাপনা করেছে।
দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে তারা। এছাড়া রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি রঙের ‘ম্যাচিউরড টোন’-এর পরিমিত ব্যবহার লক্ষ্য়ণীয়। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশি কাঁথা জারদৌসীর কাজ রয়েছে পোশাকে। এবারের ঈদ আয়োজনে সব ধরনের ক্রেতাদের জন্যই ভিন্নতা রেখেছে তারা। শিশুদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক ও নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।
২৮ বছরে সারা দেশব্যাপী বিশ্বরঙ ক্রেতাদের মাঝে জনপ্রিয়। শোরুমের পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুযোগ রয়েছে বিশ্বরঙের।










