দুই বছর পর ফিরছেন সঞ্জয় লীলা বানসালি। তবে সিনেমা নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনছেন ওয়েব সিরিজ। ‘হীরামাণ্ডি’ নামের এ সিরিজ তিনি নির্মাণ করেছেন নারীদের নিয়ে। আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারী প্রমুখ। হীরামাণ্ডির নারীদের জীবনের সঙ্গে তিনি যুক্ত করেছেন চল্লিশের দশকের রাজনৈতিক নানা বিষয়ও। বানসালি এ সিরিজ দিয়ে স্বরূপে ফিরছেন। বিশাল সেট ও শৈল্পিক নির্মাণের প্রমাণ পাওয়া গেছে সিরিজের ফার্স্ট লুকে। ছবি পিংকভিলা