আসছে মোশাররফ করিম অভিনীত নতুন সিনেমা। ‘চক্কর ৩০২’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এটি শরাফ আহমেদ পরিচালিত প্রথম সিনেমা। গতকাল প্রকাশ হলো সিনেমাটির পোস্টার। এতে সিলুয়েটে মোশাররফ করিমকে বন্দুক হাতে দেখা যায়। ২০২১-২২ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাতা জানিয়েছেন এ সিনেমার গল্প মানবিক স্পর্শের। সিনেমা নিয়ে বিস্তারিত আরো পরে জানানো হবে।