চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী (৮৫) মারা গেছেন । বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারেন্ডার, বলবানসহ বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশী-বিদেশী ছবি পরিবেশনা করেছেন তিনি।

সাইফুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশিদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন শোক প্রকাশ করেছেন।

এছাড়াও সম্রাট, আজগর হোসেন, আর এস রুবেল, মতিন পাঠান, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, ঈসা খাঁসহ সমিতির সব সদস্য শোক জানিয়েছেন। একই সঙ্গে তারা সাইফুল ইসলাম চৌধুরীর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।