আন্তর্জাতিক উৎসবে আরো একটি পুরস্কার পেল
হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে
নির্মিত ‘নকশীকাঁথার জমিন’ বা আ টেল অব
টু সিস্টার্স। আকরাম খানের পরিচালনায় এ সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া
আহসান ও সেঁওতি।
আজ শুক্রবার (৩১ মার্চ) সকালে সংশ্লিষ্টরা জানান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে
নির্মিত নির্মিত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ বেঙ্গালুরু আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত
হয়েছে।
গত ২৪ মার্চ বেঙ্গালুরুর ওরিওন মল পিআরভি
সিনেমাসে প্রদর্শিত হয় ‘নকশীকাঁথার জমিন’।
ফারজানা মুন্নী প্রযোজিত ও টিএম ফিল্মসের
ব্যানারে নির্মিত এই সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান।
তাদের সঙ্গে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।










