সিনেমায় প্রথম
গানটি বাদ
পড়েছিল
১৯৪২
সালে সিনেমার
জন্য প্রথম
গান গেয়েছিলেন
লতা মঙ্গেশকর।
এটি ছিল
একটি মারাঠি
সিনেমা—কিত্তি হাসাল। কিন্তু
সিনেমার ফাইনাল
কাটে বাদ
পড়ে যায়
গানটি।
রেকর্ডিংয়ের সময়
অজ্ঞান হয়েছিলেন একবার
কম্পোজার
নওশাদের সঙ্গে
একটি গানের
রেকর্ডিংয়ের সময়
লতা একবার
অজ্ঞান হয়ে
গিয়েছিলেন। এক
সাক্ষাত্কারে ঘটনাটি
নিয়ে লতা
বলেছিলেন, ‘খুব
গরমের সময়
দুপুরে আমরা
গানের রেকর্ডিং
করছিলাম। মুম্বাইতে
গ্রীষ্মে খুব
গরম পড়ে।
সেকালে রেকর্ডিং
স্টুডিওতে শীতাতপ
যন্ত্র থাকত
না। আর
চূড়ান্ত রেকর্ডিংয়ের
সময় ফ্যানও
বন্ধ করে
দেয়া হয়।
এমন অবস্থায়
গরমে আমি
অজ্ঞান হয়ে
যাই।’
নিজের গান
কখনো শুনতেন না
লতা
মঙ্গেশকর কখনো
নিজের গাওয়া
গান শুনতেন
না। কারণ
তার মনে
হতো শুনলে
নিজের অনেক
খুঁত তার
নজরে আসবে।
প্রিয় সংগীত
পরিচালক—মদন
মোহন
লতার
কথায় যত
সংগীত পরিচালকের
সঙ্গে কাজ
করেছেন তাদের
মধ্যে মদন
মোহনকে তিনি
বিশেষ শ্রদ্ধার
চোখে দেখতেন।
একবার এক
অনুষ্ঠানে লতা
বলেছিলেন, মদন
মোহন তার
কাছে সংগীত
পরিচালকের চেয়ে
বেশি কিছু।
তাদের মধ্যে
বন্ধন ভাই-বোনের
মতো। জাহান আরা ছবির
ও
চুপ রাহে গানটি
তাদের যৌথ
কাজের মধ্যে
লতার সবচেয়ে
প্রিয়।
রয়্যাল অ্যালবার্ট হলে প্রথম
ভারতীয় শিল্পী
দেশের
মাটি ছেড়ে
পাশ্চাত্যেও সম্মানিত
হয়েছেন লতা।
লন্ডনের ঐতিহ্যবাহী
রয়্যাল অ্যালবার্ট
হলে তিনি
প্রথম ভারতীয়
শিল্পী হিসেবে
গান গেয়েছেন।
ফ্রান্স ২০০৭
সালে তাকে
দেশটির সর্বোচ্চ
বেসামরিক সম্মানে
ভূষিত করে।
একবার গিনেস
বুকেও নাম
উঠেছিল
১৯৭৪
সালে গিনেস
ওয়ার্ল্ড রেকর্ডসে
লতা মঙ্গেশকরের
নাম উঠেছিল
সবচেয়ে বেশি
রেকর্ডিং করা
শিল্পী হিসেবে।
মোহাম্মদ রফি
অবশ্য তাতে
আপত্তি তুলেছিলেন।
কিন্তু তার
পরও লতার
নাম টিকে
ছিল। ১৯৯১
পর্যন্ত লতার
নামে ছিল
এ রেকর্ড।
এরপর এ
রেকর্ডের মালিক
হন তার
বোন আশা
ভোঁসলে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










